মালদা

পুরনো বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় জখম দুই ছাত্রছাত্রী সহ পাঁচজন

পুরনো বিবাদকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠলো ১৫ জন আত্মীয়র বিরুদ্ধে। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে,বুধবার রাতে রতুয়া থানার বিলাইমারি গ্রামে।        

        পুলিশ সূত্রে জানা গিয়েছে,আক্রান্তদের নাম ভুপেশ মন্ডল(৬০), বেনু মন্ডল(৫০), আনন্দ মন্ডল(২১), তাপস মন্ডল(১৭) এবং ইতি মন্ডল(১৬)। তাপস একাদশ শ্রেণীর ছাত্র এবং ইতি দশম শ্রেণীতে পড়াশোনা করে। রতুয়া থানায় বাবলু মন্ডল, প্রদীপ মন্ডল, অজয় মন্ডল সহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। অভিযুক্তরা পলাতক। 
      

        জানা গিয়েছে, গত একমাস আগে একটি বসত বাড়ি নিয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে। সেই সময় বাবলু মন্ডল, প্রদীপ মন্ডল, অজয় মন্ডলদের বিরুদ্ধে অভিযোগ করেন ভুপেশ মন্ডল। অভিযোগ, সেই অভিযোগ তুলে নেওয়ার চাপ দেয় অভিযুক্তরা। অভিযোগ না তুলায় ঘরে আগুন ধরিয়ে পরিবারের পাঁচ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় অভিযুক্তরা বলে অভিযোগ। ঘটনার তদন্তে রতুয়া থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/KUZMXfU_3dQ